হাজারও কণ্ঠে বর্ষবরণ

আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ১৩:৩৯
 
বরাবরের মতো ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠান ‘সানসিল্ক হাজারও কণ্ঠে বর্ষবরণ-১৪২৪’এ বাঙালী মেতেছিল প্রাণের উৎসবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আবদুল হাকিমের বাঁশির সুর মুগ্ধ করেছে অতিথিদের।
 
এরপর বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী ও সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে একক গান বেজে উঠে ‘ওঠো ওঠোরে বিপলে প্রভাতও গাড়ে যায় যে...’ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ উৎসবের মূল অনুষ্ঠান।
 
রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সুরের ধারা ও সারাদেশ থেকে নির্বাচিত এক হাজার শিল্পীর কণ্ঠে পরিবেশিত হয় ‘ওহে দয়া ময়...। পরে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আই’র পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং ইউনিলিভার বাংলাদেশ এর হেড অফ পার্সোনাল কেয়ার, নাফিস আনোয়ার প্রমুখ।
IMG0
রেজওয়ানা চৌধুরী বন্যা পঞ্চকবির গানসহ ছয়টি ৬টি একক পরিবেশনা করেন। বিভিন্ন বয়সী নৃত্যশিল্পীর দলীয় নৃত্য পরিবেশনা ছাড়াও অনুষ্ঠানে সংগীত ও গীটার শো পরিবেশন করেন ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু ও এলআরবি এবং বিভিন্ন পল্লী থেকে আগত শিল্পীরা।
 
আরো ছিল দেশীয় পোষাকে ‘সানসিল্ক বৈশাখী ফ্যাশন শো’। উৎসবের সঙ্গীত আয়োজক ছিলেন পুলক সরকার। উৎসব প্রাঙ্গণে একটি মঙ্গল শোভাযাত্রাও বের হয়। চ্যানেল আই ও সুরেরধারা’র যৌথ আয়োজনে এ উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ইউনিলিভার।
 
অনুষ্ঠানটি এবার অর্ধযুগ পার করেছে। অনুষ্ঠানটি উপভোগ করতে আসেন ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হকসহ দেশের বিশিষ্ট-জন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও পর্যটকরা।
 
ইত্তেফাক/আনিসুর