গাজীপুরে বাসচালককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ১২:৫৮
 
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের কাছে এক বাসচালককে হত্যা করা হয়েছে। শনিবার ভোরে বিহারিবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
 
নিহত সুজন মিয়া (২৫) পূর্বচান্দনার ভাণ্ডারিবাড়ি এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে। তিনি গাজীপুর-ঢাকা রুটে গাজীপুর পরিবহনের বাস চালাতেন। ভোরে কাজের উদ্দেশে বাসা থেকে বের হন।
 
স্থানীয় এক ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে বলে জানা গেছে। স্থানীয়রা তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।