নৌপথে আসা ৮ লাখ পিস ইয়াবা জব্দ

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৬:০৫

রাজধানীর সদরঘাটে প্রায় আট লাখ পিস ইয়াবাসহ মাদক চোরাচালান সিন্ডিকেটের তিন  সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব অ্যাকশন ব্যাটেলিয়ান-১ (র‌্যাব) এর সদস্যরা। গ্রেফতাররা হলেন, তুহিন, সবুজ ও শাহজাহান।

মঙ্গলবার র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, নৌপথে আসা জব্দ করা ৮ লাখ পিস ইয়াবার আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা।

আরও পড়ুন: সাতক্ষীরায় এনজিওকর্মীর জিহ্বা কেঁটে টাকা ছিনতাই

এদিকে দুপুরে র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল এসএমএসে বলা হয়, এ বিষয়ে বিস্তারিত বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

ইত্তেফাক/এমআরএম