ইবি ছাত্রলীগের সভাপতি শাহিন সম্পাদক হালিম

আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ১৭:৪৫
 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নব গঠিত কমিটিতে শাহিনুর রহমানকে  সভাপতি এবং জুয়েল রানা হালিমকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
 
দলীয় ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ৬এপ্রিল ইবি শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সিদ্ধান্তক্রমে প্রাথমিকভাবে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে। নতুন এই কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। নব গঠিত এই কমিটিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও ছাত্র সংগঠন অভিনন্দন জানিয়েছেন।
 
ইত্তেফাক/জামান