অবশেষে বিরাটের প্রোফাইলে আনুশকার ছবি

আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৪:৫৬
 
দীর্ঘদিন ধরে ছিল সম্পর্কের ঢাক ঢাক ঘুড়ঘুড় আওয়াজ। ডুবে ডুবে জল খেলেও ঝেড়ে কাশেননি দুই দুই তারকার কেউই। বিরাট কোহলী কিংবা আনুশকা, তাদের সম্পর্ক নিয়ে কথা বলতে চান না। এমনকি এটা নিয়ে স্বীকারও করেননি।
 
তবে এবার বিরাট যেন স্বীকৃতি কিংবা স্বীকার যাই বলেন, সেটা করে দেখালেন ইনস্টাগ্রামের ছবি পরিবর্তন করে আনুশকা ও তার ছবি শেয়ার দিয়ে।
 
কিছু দিন আগে একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করে সম্পর্কের কথা অফিসিয়ালি জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। ক্যাপশনে লিখেছিলেন ‘ইটস অফিসিয়াল’।
 
এরপর নারী দিবসেও আনুশকার উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিরাট। সম্প্রতি বিরাট কাঁধে চোট পাওয়ায় তাঁকে দেখতে বেঙ্গালুরুতেও গিয়েছিলেন আনুশকা।
 
এবার আরও নতুন চমক। ইনস্টাগ্রামের প্রোফাইলে দু’জনের এক সঙ্গে ছবি দিয়ে আরও একবার বিরাট বোঝালেন সত্যিই ‘ইটস অফিসিয়াল’। সাদা-কালোয় তাঁদের এই ছবি দেখে খুশি বিরাট-ভক্তরা।
 
ইত্তেফাক/আনিসুর