ঘিওরে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাফি (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বন্যা প্রসাদ গ্রামের আয়নাল হকের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাফি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী বাদল সাহার পরিত্যক্ত ভিটে বাড়িতে আম কুড়াতে যায়। আম কুড়ানো শেষে বাড়ি ফেরার সময় ঝড়ে ছিড়ে পড়া বিদ্যুতের তার সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ভাবির কোলে চড়ে এইচএসসি পরীক্ষায় সাথী খাতুন
ঘিওর থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
