ইউপি নির্বাচন: নাজিরপুরে আওয়ামী লীগ ২, বিএনপি ১

আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ২০:০৩
 
পিরোজপুরের নাজিরপুর উপজেলার দুই ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও একটিতে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে।
 
রবিবার অনুষ্ঠিত এ নির্বাচনে তিন নম্বর দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী মাস্টার মো. ওয়ালিউল্লাহ এবং আট নম্বর শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে উত্তম কুমার মৈত্র বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে বিএনপি প্রার্থী মো. হাসনাত ডালিম ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।