নারী পুলিশ অফিসারদের নাচের ভিডিও ভাইরাল

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৬:৪০

দিল্লির একটি অনুষ্ঠানে নারী পুলিশ সদস্যদের নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গেল শনিবার নারী পুলিশদের একটি অনুষ্ঠানে ভিডিওটি ধারণ করা হয়। এনডিটিভি।

অনুষ্ঠানে জনপ্রিয় গায়িকা সপ্না চৌধুরীর গানটি বেজে উঠলে নাচতে শুরু করেন ৩ জন নারী অফিসার।

ভিডিওতে দেখা যায়, নারী পুলিশ কর্মকর্তারা ‘তেরি আখো কা কাজল’ গানের তালে নাচছেন।

‘অল উইমেন সম্পর্ক সভা’ নামে অনুষ্ঠানটি আয়োজন করেছিলো দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলা।

আরও পড়ুনঃ নাতনি জন্ম দিয়ে ছেলেকে বাবা হওয়ার সুযোগ দিলেন মা

কিছুক্ষণ পর অন্যরাও নাচের তালে যোগ দেন। মঞ্চ হয়ে ওঠে নাচের পার্টি।

ইত্তেফাক/টিএস