ইংল্যান্ডের ওয়েলসের রাজকুমারী প্রিন্সেস ডায়ানার মৃত্যুর শোক ভুলে যেতে প্রায় ২০ বছর ধরে সাইকিয়াট্রিস্টের তত্ত্বাবধানে কাউন্সেলিংয়ে ছিলেন বলে জানিয়েছেন ছোট ছেলে প্রিন্স হ্যারি। দ্য ডেইলি টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মায়ের মৃত্যুর বিষাদ লুকাতে টানা ২০ বছর মানসিক বিশেষজ্ঞের পরামর্শে থাকলেও, দুই বছর অন্তর অন্তর তাকে চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো।
জীবনের একটা দীর্ঘ সময় কাউন্সেলিংয়ে কাটালেও বর্তমানে খুব ভালো অবস্থায় আছেন জানিয়ে ৩২ বছর বয়সী হ্যারি আরো বলেন, ‘বক্সিং আমাকে বাঁচিয়ে দিয়েছে এবং এর মাধ্যমেই আমি আমার ভেতরের ক্ষোভকে দমন করতে পেরেছি।’
এছাড়া সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিজ জীবনের এসব সত্য ঘটনা থেকে মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত মানুষেরা স্বাভাবিক বাস্তবতায় ফিরে আসার ব্যাপারে রসদ পাবেন বলে বিশ্বাসী প্রিন্স হ্যারি এই সাক্ষাৎকার দিয়েছেন।
IMG0
অন্য এক সংবাদপত্র ব্রায়োনি গর্ডনকে হ্যারি জানিয়েছেন, ‘মাত্র ১২ বছর বয়সে মাকে হারানোর পর প্রায় ২০ বছর যাবত আমার সকল আবেগ ওই বিষয়টিকে ঘিরেই আবর্তিত ছিল। যদিও এটা আমার মানসিক জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে কিন্তু আমার ব্যক্তিগত কাজের ক্ষেত্রকে নষ্ট করতে পারেনি।’ বিবিসি।
ইত্তেফাক/সেতু
