অবশেষে চেলসিকে হারালো ম্যান ইউ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১১:২৫
 
সব মিলিয়ে টানা ১২ ম্যাচ পর চেলসির বিপক্ষে জয়ের স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ২-০ গোলের জয় পেয়েছেন হোসে মরিনহোর শিষ্যরা।
 
এই জয়ের ফলে শীর্ষ চারে থেকে লিগ শেষ করার সম্ভাবনা জাগিয়ে রাখলো ম্যান ইউ। অন্যদিকে পয়েন্ট হারানোর ফলে টেবিলের শীর্ষে থাকা চেলসির সঙ্গে দ্বিতীয় অবস্থানে থাকা টটেনহামের পয়েন্ট ব্যবধানও কমে এলো। ৩২ ম্যাচ থেকে চেলসির পয়েন্ট ৭৫। সমান সংখ্যক ম্যাচ থেকে চার পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহাম। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে হারানো লিভারপুল ৩৩ ম্যাচের ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে আসে। শনিবার সাউথ্যাম্পটনকে হারানো ম্যানচেস্টার সিটি ৩২ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
 

ম্যাচের ৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মার্কাস র্যাশফোর্ড। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আন্দের হারেরা।