মিয়ানমারে চলতি বছরের পানি উৎসব চলাকালে অপরাধজনিত ঘটনায় ১৪ জনের প্রাণহানি ও ১৫২ জন আহত হয়েছে। শনিবার এই ঘটনাগুলো ঘটেছে বলে দেশটির এক কর্মকর্তা সোমবার একথা জানান।
দেশটির সংবাদপত্র মায়ানমা আলিন ডেইলি জানিয়েছে, মাতাল অবস্থায় গাড়ি চালানোয় দুর্ঘটনা, ধর্ষণ, চুরি, দলবদ্ধভাবে মারামারি সংক্রান্ত ১৪৭ টি ঘটনা সংঘটিত হয়েছে সেখানে।
IMG0
চলতি বছর বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত দেশটিতে ঐতিহ্যবাহী পানি উৎসব চলে। এছাড়া মিয়ানমারের গত বছরের পানি উৎসবে মোট ৩৬ জনের প্রাণহানি ও আরো ৩১৬ জন আহত হয়। এএফপি।
ইত্তেফাক/সেতু
