জাপানে বাস দুর্ঘটনায় আহত ২৩

আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১৩:৫৯
জাপানের ফুকুওকা অঞ্চলে সোমবার দমকল কর্মীবাহী একটি প্রাইভেট বাসের সঙ্গে অপর এক গাড়ির সংঘর্ষে ২৩ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে উদ্ধারকারী কর্মকর্তারা জানান।
 
উদ্ধারকর্মীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে প্রতিবেদনে বলা হয়, এই দুর্ঘটনায় যাত্রীবাহী গাড়িটির ২০ বছর বয়সী চালকের মেরুদণ্ড ভেঙ্গে গেছে। এছাড়া বাসটিতে থাকা ৫৪ দমকল কর্মীরা সামান্য আঘাত পেয়েছে। 
 
এ ঘটনায় দেশটির পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় মধ্যাঞ্চলীয় ফুকুওকা অঞ্চলের লিজুকা নগরীতে এই দুর্ঘটনা ঘটে। বাসটি বিপরীত দিকে থেকে আসা গাড়িকে ধাক্কা দেয়। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু