মাগুরায় বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধ চলাকালে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় পাঁচজন বালু শ্রমিক নিহতের মামলার চার্জ গঠন আবার পেছালো।
সোমবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। সকল আসামি উপস্থিত থাকলেও একজন আসামি রবিউল ইসলাম নয়ন ঢাকায় অন্য একটি মামলায় কারাগারে আটক থাকায় আদালতে উপস্থিত হতে পারেনি। ফলে আগামী ৫ জুন মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে।
এদিকে এই মামলার এক হাজতে আসামী আব্দুর রহিমের জমিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ২১ মার্চ ২০১৫ তারিখ রাতে বিএনপি জামায়াত নের্তত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল অবরোধ চলাকালে মাগুরা যশোর ভায়া আড়পাড়া সড়কের মাগুরা সদর উপজেলার মগির ঢাল নামকস্থানে বালুর ট্রাকে দুর্বৃত্তদের পেট্রোল বোমার আঘাতে ৯ জন বালু শ্রমিক দগ্ধ হয় এবং এর মধ্যে রওশন আলী , শাকিল, মতিন বিশ্বাস, ইয়াদুল শেখসহ ৫ জন মারা যায়। হতাহতদের বাড়ি মাগুরার মালিক গ্রামে। এ ঘটনায় পুলিশের এসআই আব্দুস সালাম বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা করেন।
ইত্তেফাক/ইউবি
