এলজিআরডি মন্ত্রীর ভিয়েতনামের উদ্দেশে যাত্রা

আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১৭:২৪
আর্ন্তজাতিক একটি সম্মেলনে যোগদানের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আজ সোমবার ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ১৮ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
 
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ১০ম এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমবায় মন্ত্রীদের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। 
 
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব বেগম ও. এন. ছিদ্দিকা খানম, সমবায় বিভাগের নিবন্ধক ও মহাপরিচালক মো. আব্দুল মাজিদ, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (মন্ত্রীর একান্ত সচিব) মুহম্মদ ইব্রাহিম এবং সমবায় বিভাগের উপ-নিবন্ধক মো. হেলাল উদ্দিন। বাসস।