‘এম এস ধোনি’ খ্যাত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও উঠতি অভিনেত্রী কৃতী শ্যানন অভিনীত নতুন সিনোম ‘রাবতার’ মঙ্গলবার ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ট্রেলার প্রকাশের কয়েকঘন্টার মধ্যই ১৫ লাখ দর্শক দেখে নিয়েছেন ট্রেলারটির। সিনেমায় সুশান্ত ও কৃতীর নতুন লুক দেখে চমকে গিয়েছে ভক্তরা।
ইতোমধ্যেই সে লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
IMG0
এদিকে একটি পরুস্কার বিতরণী অনুষ্ঠান গিয়ে সাংবাদিকদের ছবিটির ব্যাপারে জানিয়েছেন নায়িকা কৃতী শ্যানন। কৃতী বলেন, সুশান্ত দুর্দান্ত একজন অভিনেতা। যেকোন চরিত্রে অভিনয় করার আগে সুশান্ত চরিত্রের গভীরে ঢোকার জন্য অনেক হোমওয়ার্ক করে নেন। এরকম একজন সহশিল্পী থাকলে আপনার নিজেরও কাজের মানও বেড়ে যায় অনেক।
ছবিটিতে কৃতীকেও অনেক অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে হয়েছে। আর সেটা নিয়েও দারুণ উচ্ছ্বসিত ২৬ বছর বয়সী এই বলিউড সুন্দরী। তিনি জানান, সিনেমাটির একটি অংশে অ্যাকশন প্রয়োজন ছিল। আমি সবসময় অ্যকশন দৃশ্যে নিজে কাজ করতে চেয়েছি। তাই আমি খুবই উত্তেজিত ছিলাম। এই ধরনের কাজ আপনাকে একটু হলেও শাক্তি যোগায়। যদিও অ্যাকশন দৃশ্যে কাজ করা অনেক কঠিন ছিল। তারপরো এটা আমার জন্য ছিল দুর্দান্ত অভিজ্ঞতা।
হোমি আদজানিয়া ও টি-সিরিজ প্রযোজিত এবং দিনেশ ভাইজান পরিচালিত রাবতা সিনেমাটি আগামি ৯ জুন মুক্তি পাবে। হিন্দুস্তান টাইমস।
ইত্তেফাক/রেজা
