শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হলেন রিয়াজ

আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১৮:২৮
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের একসময়ের রোমান্টিক অভিনেতা রিয়াজ। চলচ্চিত্রে বিচরণ কমে গেলেও এবার তিনি শিল্পীদের সংগঠনের নির্বাচনে প্রার্থী হচ্ছেন। 
 
আগামী ৫ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পী সমতির নির্বাচন। ইতোমধ্যে রিয়াজ তার মনোনয়নপত্র দাখিল করেছেন। 
 
জানা গেছে, জায়েদ-মিশা প্যানেল থেকে রিয়াজ সহ সভাপতি পদে নির্বাচন করবেন।
 
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবর। সবমিলিয়ে তিনটি প্যানেল থেকে ৫৯ জন প্রার্থী নির্বাচনে মনোয়নপত্র দাখিল করেছেন। এখন যাচাই বাছাই প্রক্রিয়া চলছে। ১৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২০ এপ্রিল চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হবে।
 
শিল্পী সমিতির এই নির্বাচনে , মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল ছাড়াও ওমর সানি-অমিত হাসান, ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে।
 
ইত্তেফাক/রেজা