চার্লি চ্যাপলিন সমাবেশ!

আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ০০:৪৭

স্যার চার্লস স্পেনসার চ্যাপলিন জুনিয়র একজন ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা যিনি কিনা চার্লি চ্যাপলিন নামেই বেশি পরিচিত। চার্লি চ্যাপলিন চলচ্চিত্রের পর্দার শ্রেষ্ঠতম মূকাভিনেতা ও কৌতুক অভিনেতাদের একজন। গত ১৬ এপ্রিল ছিল চার্লি চ্যাপলিনের ১২৮তম জন্মবার্ষিকী। চার্লি চ্যাপলিনের জন্মদিন উপলক্ষে সুইজারল্যান্ডের চ্যাপলিন জাদুঘরে জড়ো হয়েছিলেন ৬৬২ জন ভক্ত। পশ্চিম সুইজারল্যান্ডে অবস্থিত চার্লি চ্যাপলিনের বাস করা বাড়িটি তার সম্মানে চার্লি চ্যাপলিন জাদুঘর হিসেবে ব্যবহূত হচ্ছে। ছয়শ বাষট্টি জন ভক্তের সবাই সেজেছিলেন চাপা কোট, সাইজে বড় প্যান্ট, বড় জুতো, মাথায় কাউলার হ্যাট,            হাতে ছড়ি আর টুথব্রাশ গোঁফে। চার্লি চ্যাপলিন সেজে আগেও একাধিক ভক্ত জড়ো হলেও একসঙ্গে সবচেয়ে বেশি ভক্তের সমাবেশ হিসেবে ইতোমধ্যে রেকর্ড গড়েছে এটি। নির্বাক চলচ্চিত্র যুগের অন্যতম মৌলিক ও প্রভাবশালী ব্যক্তিত্ব চ্যাপলিন নিজের ছবিতে নিজেই অভিনয়, সংলাপ রচনা, পরিচালনা, প্রযোজনা এমনকি সংগীত পরিচালনাও করে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন।-এনডিটিভি

ইত্তেফাক/নূহু