পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবানের (টিটিপি) সাবেক মুখপাত্র এহসানুল্লাহ এহসান নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পন করেছেন। তিনি টিটিপি’র শাখা জামাত-উল-আহরার এর সিনিয়র নেতা।
সোমবার পাকিস্তান সেনাবাহিনী ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এই তথ্য জানিয়েছেন। তিনি এর বেশি কিছু বলেননি। তবে তিনি বলেন, জনগন এবং প্রতিষ্ঠানগুলো দেশের নিরাপত্তা ব্যবস্থাকে উন্নতি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। খবর ডনের।
ইত্তেফাক/আরএ
