‘ঈদে চলচ্চিত্র মুক্তি পাওয়াটা এখনো আমার কাছে বাড়তি চাপ’

আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ২০:৪০
 
শাকিব খান ও অপু বিশ্বাস আমাদের ইন্ডাস্ট্রির দুইজন বড় মাপের তারকা ব্যক্তিগত জীবন। তাদের বিষয়টার এখন সমাধানও হয়ে গেছে। শাকিব ভাইয়া এবং আপু দুইজনই একসাথে বৈশাখ পালন করেছেন। তাদের জন্য অনেক দোয়া রইলো তারা যেন এভাবেই হাসিখুশি থাকেন সবসময়। আর তাদের ছেলের জন্য অনেক ভালোবাসা।
 
সম্প্রতি মুক্তি পেলো আরিফিন শুভর নতুন চলচ্চিত্র। সেই প্রসঙ্গের পাশাপাশি ‘শাকিব-অপু’ জুটি নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে—
 
সম্প্রতি আপনার নতুন ছবি মুক্তি পেলো। মুক্তির পরের অবস্থা প্রসঙ্গে বলুন?
 
বৈশাখ বাঙালীর প্রাণের উত্সব। পুরো দেশের মানুষের মাঝে খুশির আমেজ বিরাজ করে এ সময়টায়। ‘ধ্যাততেরিকি’ সিনেমাটা পুরোপুরি কমেডি সিনেমা। যেখানে দর্শক রোমান্টিকতা পাবে, পারিবারিক গল্প পাবে, হাসির খোরাকটা থাকবে। আমাদের পরিকল্পনাই ছিল দেশের মানুষকে বৈশাখের আনন্দটা আরও যেন বেশী উপভোগ করতে পারে। আর দর্শক সাড়া বেশ ভালোই পেয়েছি পহেলা বৈশাখে, গতকালও খবর নিলাম বেশ ভালোই সাড়া মিলছে। এবারের বৈশাখে আরও দুই একটি চলচ্চিত্র মুক্তি পেলে কাজের সঠিক মূল্যায়নটা পেতাম।
 
নূসরাত ফারিয়ার সাথে জুটি বেঁধে পর পর দুটি ছবি মুক্তি পেলো। দর্শকদের গ্রহণযোগ্যতা প্রসঙ্গে কী বলবেন?
 
আমরা একসঙ্গে পর্দায় অভিনয় করার আগে থেকেই বেশ ভালো বন্ধু। ফারিয়া যখন রেডিও প্রোগ্রাম করতো, টিভি উপস্থাপনা করতো আমি তখন ওর প্রোগ্রামে অতিথি থাকতাম। আমাদের বন্ধুত্বের জায়গা থেকে আমাদের দুজনের রসায়নটা খুব ভালো। প্রথমবারের মতোই একই অভিজ্ঞতা। আমরা চেষ্টা করেছি দর্শকদের নতুনত্ব দিতে, বাকিটা দর্শক হলে গিয়ে দেখতে পাবে।  
 
গতবছর ঈদে আপনাকে ঈদের কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। এবারো কি এমনটা হবে। নাকি দর্শকরা ঈদে আপনার ছবি পাচ্ছে?
 
আপাতত হিসেব করে বললে ঈদে চলচ্চিত্র মুক্তির সম্ভাবনা নেই। ঈদে চলচ্চিত্র মুক্তি পাওয়াটা এখনো আমার কাছে বাড়তি চাপের বিষয়। আমি ইন্ডাস্ট্রিতে সারা বছরই কাজ করছি। উত্সব ছাড়াও বছরের অন্যান্য সময়ে চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। ঈদের চলচ্চিত্রের চেয়ে বছরের অন্য চলচ্চিত্রগুলো দর্শকদের কাছে প্রশংসিত। ‘ছুঁয়ে দিলে মন’, ‘আয়নাবাজি’ এগুলো তো ঈদের কিংবা উত্সবের দিনে মুক্তি পাওয়া চলচ্চিত্র নয়, কিন্তু দর্শক সমাদৃত। তাই ঈদে চলচ্চিত্র মুক্তি না পেলেও বছরের বাকি কাজগুলো যেন দর্শকদের ভালো লাগে সে চেষ্টা নিয়ে কাজ করবো।
 
পুরো বাংলাদেশ শাকিব-অপু নিয়ে আলোচনায় মগ্ন। সহকর্মী হিসেবে আপনি তাদের প্রসঙ্গে কিছু কি বলতে চান?
 
শাকিব খান ও অপু বিশ্বাস আমাদের ইন্ডাস্ট্রির দুইজন বড় মাপের তারকা ব্যক্তিগত জীবন। তাদের বিষয়টার এখন সমাধানও হয়ে গেছে। তাই এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই। শাকিব ভাইয়া এবং আপু দুইজনই একসাথে বৈশাখ পালন করেছেন। তাদের জন্য অনেক দোয়া রইলো তারা যেন এভাবেই হাসিখুশি থাকেন সবসময়। আর তাদের ছেলের জন্য অনেক ভালোবাসা।
 
বাংলা নতুন বছর এসেছে। নিজের প্রত্যাশা-পরিকল্পনার নিয়ে বলবেন প্লিজ?
 
আমার মা অসুস্থ, হসপিটালে ভর্তি। মাকে নিয়েই এখন ব্যস্ত। আর অভিনয় যেহেতু করছি সেটা নিয়ে তো অবশ্যই পরিকল্পনা রয়েছে। গেল বছরটায় অভিনয়ে বেশ ভালো কেটেছে। ভালো কিছু কাজ করেছি, দর্শকদের কাছে প্রশংসিত হয়েছি। নতুন বছরে একই পরিকল্পনা। দায়িত্বটা আগের চেয়ে বেড়ে গেছে। চেষ্টা করবো যে কাজই করি না কেন সেটা যেন ভালো কাজ হয়। এটাই আমার নতুন বছররে র্টাগেট
 
এখনকার ব্যস্ততা কী নিয়ে চলছে?
 
‘ধ্যাততেরিকি’ ছবির প্রচার নিয়ে ব্যস্ততা চলছে। এছাড়া মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্রগুলোর ডাবিংয়ের কাজ শেষ করলাম। নতুন কিছু চলচ্চিত্রের শুটিং শুরু হওয়ার কথা চলছে।
 
ইত্তেফাক/আরএ