মেয়ের 'মেডিকেল রিপোর্ট' চাওয়ায় অপূর্বর বিয়ে পণ্ড!

আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৫:১৪
 
বিদেশ ফেরত অপূর্বকে বিয়ের জন্য মেয়ে দেখানো হয়। সে বিয়েতে রাজিও হয়। কিন্তু মেয়ের মেডিকেল রিপোর্ট দিতে বলায় মেয়ে কান্নাকাটি করে বিয়ে ভেঙ্গে দেয়। এরপর পিয়া বিপাশার সাথে তার পরিচয় হয় অপূর্বের, দুজনের প্রেম হয় অতঃপর বিয়ে ঠিক হয় কিন্তু বিয়ের কিছুদিন আগে পিয়ার কাছেও মেডিকেল রিপোর্ট চায় অপূর্ব। যা পিয়া এবং পিয়ার ফ্যামিলির কাছে বেশ অপমানজনক মনে হয়। এরপর বিভিন্ন নাটকীয়তায় শেষ হয় 'মেডিকেল রিপোর্ট'।
 
টেলিফিল্মটি দেখা যাবে ২০ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙ্গা টেলিভিশনে। এর কাহিনী, চিত্রনাট্য লিখেছেন ফরহাদ লিমন। শেখ সেলিমের পরিচালনায় অভিনয় করেছেন -  অপূর্ব, পিয়া বিপাশা, শাহেদ শরীফ, মাহমুদা নিশা, সামিহা, বাশার বাপ্পীসহ আরো অনেকে। প্রযোজনা করেছে ঈগল এন্টারটেইনমেন্ট এবং জে এ মাল্টিমিডিয়া।
 
অভিনেত্রী নিশা বলেন, আমি এখানে পিয়ার ভাবী চরিত্রে অভিনয় করেছি। গার্ডিয়ান হিসেবে মেডিকেল রিপোর্টের ব্যাপারটা নিয়ে রাগ হওয়া এবং বিয়ে ভেঙ্গে দেওয়ার কথা বললেও পিয়াকে পূর্ণ স্বাধীনতা দেই সিদ্ধান্ত নিতে, এমনই ফ্রেন্ডলি রিলেশন দেখানো হয়েছে আমার সঙ্গে। এটা অনেক বড় ক্যারেক্টার, এই প্রথম এত দীর্ঘ সময়ের চরিত্রে অভিনয় করলাম।
 
ইত্তেফাক/আরএ