সীতাকুণ্ডে বাসচাপায় বৃদ্ধ নিহত

আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ২১:৫০
 
চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পারের সময় দ্রুতগামী একটি বাসের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
 
জানাযায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় পৌরসভাস্থ দোয়াজীপাড়া এলাকায় জানে আলম (৫৫) নামে এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ সার্জেন্ট এসআই মো. আল আমিন বাসটি জব্দ করেছে। তবে বাস চালক পালিয়ে যায়।
 
ইত্তেফাক/জামান