কুষ্টিয়ার মিরপুর উপজেলা ১নং চিথলিয়া ও ১৩নং ধুবইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি অনুযায়ী ওই দু’টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য এবং সাধারণ আসনের সদস্য পদে ২৩ মে ভোট গ্রহণের দিন ধার্য করে প্রজ্ঞাপন জারি করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং চিথলিয়া ও ধুবইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা শিরিনা আকতার বানু বিষয়টি নিশ্চিত করেছেন। ঘোষিত তফসীল অনুয়াযী মনোনয়ন দাখিলের শেষ দিন ২৭ এপ্রিল। ৩০ এপ্রিল বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৭ মে এবং ২৩ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসীল ঘোষণার কয়েকমাস আগে থেকেই সম্ভাব্য প্রার্থীরা ইউনিয়ন দু’টিতে দৌড়ঝাপ করে চলেছেন ।
ইত্তেফাক/নূহু
