বাসে করে বাসায় গেলেন সৈয়দ আশরাফ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ০১:০৫

সরকারি কর্মচারীদের যাতায়াতের জন্য কেনা নতুন ৩০টি বাসের উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড এ গাড়িগুলো কিনেছে। গতকাল গাড়িগুলো উদ্বোধন করে তার একটিতে উঠে বাসায় ফেরেন মন্ত্রী। এ সময় জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব ড. মোজাম্মেল হক খানও ওই বাসে ছিলেন। মন্ত্রীকে বাসে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের ঝড় বয়ে যায়। কারণ এমন একজন ব্যক্তিকে বাসে উঠতে দেখা বিরল ঘটনা।

সম্প্রতি লন্ডনে মেট্রোতে সৈয়দ আশরাফের একটি ছবি ফেসবুকে আলোড়ন ছড়িয়েছিল। সেটি ছিল লন্ডনেও যাতায়াতের জন্য সৈয়দ আশরাফ মেট্রোতে চড়েছিলেন। সাধারণ যাত্রীদের       সঙ্গে সৈয়দ আশরাফুল ইসলাম  আগেও বাসে চড়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকাকালীন ২০১৫ সালের ১ আগস্ট জাতীয় শোকের মাসের কর্মসূচি উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজারে ফুল দিতে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাসেই গিয়েছিলেন তিনি।

ইত্তেফাক/নূহু