পাকিস্তানের সন্ত্রাসবিরোধী তহবিলে অর্থ বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান ভারতের

আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ০৯:১০
 
পাকিস্তানের সন্ত্রাসবিরোধী তহবিলে অর্থ ছাড় না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। পাকিস্তান লস্কর ই-তৈয়বাসহ অন্যান্য সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কোয়ালিশন সাপোর্ট ফান্ডের (সিএসএফ) সাড়ে তিনশ’ মিলিয়ন ডলার অর্থ ছাড় না দেয়ার দাবি করেছে ভারত।
 
মঙ্গলবার ভারত সফররত মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টারের সঙ্গে সাক্ষাতে ভারতের কর্মকর্তারা সরকারের পক্ষ থেকে এই দাবি জানান।
 
উল্লেখ্য ট্রাম্প যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রাহণের পর এই প্রথম ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কোনো সিনিয়র কর্মকর্তা ভারত সফর করলেন। এর আগে ম্যাকমাস্টার আফগানিস্তান এবং পাকিস্তান সফর করেন। তিনি পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
 
ইত্তেফাক/আরএ