তিশা-তন্ময়ের ‘নকশী’

আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১১:৩৯
 
তানজিন তিশা ও তন্ময় জুটির ‘নকশী’ টেলিফিল্মটি চ্যানেল আইতে প্রচার হবে আজ ১৯ এপ্রিল বিকেল ৩টা ৫ মিনিটে।
 
লাক্স নিবেদিত টেলিফিল্মটির রচনা ও পরিচালনা করেছেন আহমেদ আজিম টিটু। সামাজিক গল্পে সাজানো হয়েছে ‘নকশী’ টেলিফিল্মের কাহিনী।
 
তানজিন তিশা ও তন্ময় ছাড়াও এখানে বিভিন্ন চরিত্রে আরো দেখা যাবে, মানস বন্দোপাধ্যয়, কাজী উজ্জল, শিরিন বকুল, শামীম প্রমুখকে।
 
ইত্তেফাক/আনিসুর