আশুলিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৮:৫৫

সাভার উপজেলার আশুলিয়ায় ডোবার পানিতে পড়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বড় নগর তেলিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- শিমুলিয়া ইউনিয়নের বড় নগর তেলিপাড়া গ্রামের হামিদ দেওয়ানের মেয়ে সুমাইয়া আক্তার (৭) ও একই এলাকার ওয়াজেদ মিয়ার মেয়ে ইয়াসমিন আক্তার (৯)। তারা দুইজনেই স্থানীয় নতুনবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। 

স্বজনরা জানান, সন্ধ্যার আগ মুহুর্তে প্রতিবেশী লাল মিয়ার বাড়ির নিকটবর্তী একটি ডোবার পাশেই খেলছিল সুমাইয়া ও ইয়াসমিন। হঠাৎ দুর্ঘটনাবশত পা পিছলে ডোবার পানিতে পড়ে যায় ইয়াসমিন। এ সময় সুমাইয়া তাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে পড়ে যায়। পরে তাদের সঙ্গীয় শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ডোবা থেকে তাদের উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: ভাবির কোলে চড়ে এইচএসসি পরীক্ষায় সাথী খাতুন

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে মৃত শিশুদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

ইত্তেফাক/কেকে