ফিলিপাইনে বাস দুর্ঘটনায় ৩১ জনের প্রাণহানি

আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৩:০৯
ফিলিপাইনে একটি বাস খাদে পড়ে অন্তত ৩১ জন নিহত হয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে স্থানীয় পুলিশ। 
 
সিনিয়র সুপারিন্টেনডেন্ট অ্যান্টোনিও ইয়ারা বলেন, মঙ্গলবার নুয়েভা এসিজা প্রদেশে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ২৪ মিটার নিচের খাদে পড়ে যায়। এতে ৪৬ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। 
 
প্রাদেশিক পুলিশ প্রধান ইয়ারা আরো বলেন, ‘চাকা ফেটে গিয়ে বাসটি খাদে পড়ে যায়। বাসটিতে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।’ বাসটিতে ৭৭ যাত্রী ছিল। যা ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বলেও জানান তিনি। এএফপি।
 
ইত্তেফাক/সেতু