সালমান খানের টিউবলাইট সিনেমার পোস্টার প্রকাশ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৯:০৯
বলিউডের ভাইজান খ্যাত নায়ক সালমান খানের বহুল প্রতিক্ষীত টিউবলাইট সিনেমার পোস্টার বুধবার সকালে প্রকাশ করা হয়েছে। পোস্টারটি প্রকাশেরর পর থেকেই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
 
পোস্টারটি প্রকাশের জন্য সিনেমার নায়ক সালমান বেছে নেন টুইটারকে। টুইটারে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পোস্টারটি প্রকাশ করে তিনি ক্যাপশন লেখেন, ‘তোমার কি বিশ্বাস হয়? যদি তোমার বিশ্বাস হয় তাহলে বলি ‘ব্যাক হিজ ব্যাক’।’
 
 
এদিকে ছবিটির পরিচালক কবির খান মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার টিমের একটি গ্রুপ ছবি প্রকাশ করে আগামি ঈদে ছবিটি মুক্তির কথা নিশ্চিত করেন।
 
এই ছবিতে সালমানের সঙ্গে প্রথমবারের মত চীনা অভিনেত্রী ঝু ঝুকে দেখা যাবে। লাদাখ ও মানালির প্রাকৃতিক পরিবেশে সিনেমাটির শ্যুটিং হয়। হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/রেজা