কাতারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রবাসী নুর নবী (৩১)।
নুর নবী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের কোমারডোগা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তার মৃত্যুর বিষয়টি বুধবার নিশ্চিত করেছে পরিবার।
জানা গেছে, দেড় বছর আগে জীবিকার উদ্দেশ্যে নবী কাতার পাড়ি জমায়। সেখানে সে একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতো। গত বৃহস্পতিবার রাতে নবী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সন্তানের লাশ ফিরে পেতে প্রবাসী কল্যাণ মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন নবীর বাবা মোহাম্মদ আলী ও মা ছেনোয়ার বেগম।
ইত্তেফাক/জামান
