বৈশাখে এলো সায়েরার প্রথম মিউজিক ভিডিও

আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১১:২৬
 
এই বৈশাখে রিলিজ পেয়েছে সুফি-ফোক গায়িকা সায়েরা রেজার প্রথম মিউজিক ভিডিও ‘বাজারে একতারা’। এরিমধ্যে মিউজিক ভিডিওটি বেশ প্রশংসিত হয়েছে।
 
মিউজিক ভিডিওতে চ্যানেল আই ‘স্বর্ণ কিশোরী’র সকল বিভাগীয় প্রধান এবং ‘সেরা নাচিয়ে’র উচ্ছল তারকাদের অংশগ্রহণ যোগ করেছে ভিন্নমাত্রা। মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন নির্মাতা অপু মাহফুজ।
 
উল্লেখ্য, ‘ধার ধারি না’, ‘না না না তা হবে না’, ‘ওরে সোনা’সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গানের শিল্পী সায়েরা রেজার এ পর্যন্ত ৩টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। 
ইত্তেফাক/আনিসুর