আড়াল ভেঙ্গে লাইভে মনির খান

আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৪:১০
 
মনির খান যার গানে পাগল দেশ ও দেশের বাইরের অগণিত ভক্ত-শ্রোতা। গানের অন্ত-প্রাণ এই শিল্পী দীর্ঘদিন মিডিয়া থেকে একটু দূরে, তবে এবার আড়াল ভেঙ্গে আসছেন বৈশাখী টেলিভিশনের ফোনো লাইভ কনসার্ট সময় কাটুক গানে গানে অনুষ্ঠানে।
 
গানের পাশাপাশি কথা বলবেন তার বর্তমান ব্যস্ততা ও গান নিয়ে। ফোনে সরাসরি দর্শকরাও তাদের পছন্দের গানের অনুরোধ করতে পারবেন, কথা বলতে পারবেন প্রিয় শিল্পীর সাথে।
 
অনুষ্ঠান উপস্থাপনায় সুমাইয়া সাকি, প্রযোজনা এস আলী সোহেল ও আবদুল্লাহ আল মামুন। প্রচারিত হবে আগামীকাল শুক্রবার রাত ১১টায়।
 
ইত্তেফাক/আনিসুর