অ্যাশ-অভির যুগল পথ চলার ১০ বছর আজ

আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ২০:০৫
সময় কত দ্রুতই না চলে যায়। আজ থেকে ঠিক ১০ বছর আগে গাঁটছড়া বেঁধেছিলেন বচ্চনপুত্র অভিষেক ও বলিউড কুইন ঐশ্বরিয়া রাই। দেখতে দেখতে তাঁদের একসঙ্গে পথ চলার ১০ বছর পূর্ণ হয়ে গেল।
 
অ্যাশ-অভির ১০ম বিবাহ বার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন বলেউড সেলেবরা। পরিচালক করন জোহর ঐশ্বর্যা-অভিষেকের ছবি শেয়ার করে লিখেছেন, ‘১০টা সুন্দর বছর কাটানোর জন্য অভিনন্দন অভিষেক বচ্চন। কী ভাবে সময় চলে যায়। এখনও তোমাদের সঙ্গীতের দিন ঐশ্বর্যার পারফরম্যান্সের কথা মনে আছে।’ জুনিয়র বচ্চন শুভাকাঙ্খীদের ধন্যবাদ দিয়েছেন।
 
 
আজ অ্যাশ-অভির বিবাহবাষির্কী হলেও কিন্তু সেরকম কোনও যাকজমক উদযাপনের আয়োজন নেই বচ্চন পরিবারে। কেননা সদ্য প্রয়াত হয়েছেন ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাই। ফলে এ বছর কোনও অনুষ্ঠানই আলাদা করে উদযাপন করবেন না বচ্চন পরিবারের কোনও সদস্যই। বরং এদিনও অ্যাশ-অভি তাদের কন্যা অারাধ্যা বচ্চনকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ে সিদ্ধি বিনায়ক মন্দিরে পূজা দিতে যান।
 
অবশ্য দিন কয়েক আগেই সোশ্যাল নেটওয়ার্কে অভিষেক শেয়ার করেছিলেন তাঁর প্রোপোজ করার নেপথ্য কাহিনি। তিনি লিখেছিলেন, ‘কনকনে ঠান্ডার নিউইয়র্ক। ব্যালকনিতে দাঁড়িয়ে সে বলল, ইয়েস।’ শোনা যাচ্ছে অফস্ক্রিন এই জুটি এ বার মণিরত্নমের ছবিতে ফিরছেন অনস্ক্রিনে!
 
ইত্তেফাক/রেজা