মাইকে আজান বিতর্ক নিয়ে বহুল আলোচিত ও সমালোচিত ভারতীয় সঙ্গীতশিল্পী সনু নিগম ভারতবাসীর প্রতি নতুন আবেদন জানিয়েছেন।
বুধবার রাতে দেয়া এক টুইটে তিনি বলেন, ‘একদিন তোমরা সবাই বুঝতে পারবে যে আমার চুল নিয়ে আমি যা কিছু করেছিলাম সেটা শুধু মানুষকে ঘুম থেকে জেগে তোলার জন্যই করেছিলাম।’
One day u'll all know, whtever I do wth my hair, is 2 wake up ppl from a slumber.
— Sonu Nigam (@sonunigam) June 18, 2010
অন্য একটা টুইটে সনু বলেন, অবশেষে আমার সৎ উদ্দেশ্য নিয়ে আপনারা অনেকেই বুঝতে শুরু করেছেন। খুবই সুন্দর পৃথিবী এটাকে আমার শান্তিপূর্ণ রাখতেই হবে।
Thank you most of u for finally getting reasonable & agreeing to understand my honest intentions. It's a beautiful world. Keep it peaceful.
— Sonu Nigam (@sonunigam) April 20, 2017
মাইকে আজান নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে কঠোর মঙ্গলবার ফতোয়ার মুখোমুখি হয়েছিলেন ভারতীয় সঙ্গীত তারকা সোনু নিগম। সোনুর মাথা মোড়ালে নগদ ১০ লাখ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন ভারতীয় ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ইউনাইটেড কাউন্সিলের সহ-সভাপতি সৈয়দ শা আতেফ আলি আল কাদেরি।
এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে আল কাদেরি বলেন, ‘কেউ সোনু নিগমের মাথা মুড়িয়ে তার গলায় পুরনো ছেঁড়া জুতার মালা পরিয়ে দিয়ে ঘুরাতে পারলে ব্যক্তিগতভাবে তাকে দশ লাখ রুপি দেয়া হবে।’ সনুর বিরুদ্ধে ফতোয়া জারির পর থেকেই তার মুম্বাইয়ের বাসার পাশে নিরাপত্তা জোরদার করে স্থানীয় পুলিশ।
এদিকে মৌলভীর দেয়া ফতোয়া পৌঁছে যায় স্বয়ং সনু নিগমের কানে। টুইটে মৌলভীর এই ফতোয়া ধর্মীয় গুন্ডাগার্দি কেন নয় সেই প্রশ্ন তোলেন গায়ক। শুধু তাই নয় বুধবার দুপুরের মধ্যেই মাথা ন্যাড়া করে ফেলার সিদ্ধান্ত নেন কয়েকদিন ধরে তুমুল বিতর্ক ও আলোচনায় থাকা এই সংগীতশিল্পী। মাথা ন্যাড়া করার জন্য পরিচিত নাপিত আলিম হাকিমকে তিনি তার বাসাতেই ডেকে নেন। সেই সঙ্গে মৌলভীকেও ১০ লাখ রুপি গুছিয়েও রাখতে বলেন।
মাইকে আজান নিয়ে টুইটের সূত্র ধরে সনু নিগম গত তিনদিন ধরে বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ট্রোলড হয়েছেন। এজন্য নিজের অবস্থান ব্যখ্যা করার জন্য বুধবার দুপুরে সংবাদ সম্মেলন ডাকেন তিনি।
সাংবাদিকদের সামনে তিনি স্পষ্ট করে বলেন, ‘লাউডস্পিকার নয়, আজান গুরুত্বপূর্ণ, আরতি গুরুত্বপূর্ণ, লাউডস্পিকার নয়।’
মৌলভীর দেয়া ফতোয়ার প্রতিক্রিয়ায় সনু বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই আমি মাথা ন্যাড়া করে ফেলব। এটা কোন চ্যালেঞ্জ নয়। এটা অনুরোধ। এই দেশে তোমরা এসব কি করছ?’ আমি একজন আস্তিক হলেও এটা বিশ্বাস করিনা যে আমার ধর্মই শ্রেষ্ঠ কিন্তু তোমারটা যে সেরা নয় সেটা নিশ্চিত। আমি এগুলোতে বিশ্বাস করিনা। আপনাকে উগ্রবাদের বিরুদ্ধে চুপ না থেকে যুদ্ধ করতে হবে।’ এরপরই সংবাদ সম্মেলন চলাকালীন সময়েই তিনি মাথা ন্যাড়া করে ফেলেন।
সনু বলেন, ‘আমি আলিমকে আসতে বলেছিলাম। সেই আমার মাথা কমিয়ে দিয়েছে কিন্তু এটা কোন চ্যালেঞ্জ নয়। যে ব্যক্তি আমার মাথা কামিয়েছে সে মুসলিম আমি হিন্দু। তবে এর মধ্যে কোনধরনের বিদ্বেষ নেই। ফতোয়ার একই ভাষা কিন্তু ভালোবাসার ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। ধর্মনিরপেক্ষতা মানে অন্যের সমস্যা বোঝার চেষ্টা করতে হবে, আমি সবসময় সঠিক এমনটা ভাবা ঠিক নয়।’
And Mumbai Mirror is ok with d Fatwa, but finds my Stance Silly. One of d most read newspaper, shamed by it's frivolous Editors. Pseudos. pic.twitter.com/lm8EvIxMhK
— Sonu Nigam (@sonunigam) April 20, 2017
নিজের করা টুইটগুলোর ব্যাপরে এই শিল্পী আরো বলেন, ‘প্রত্যেকেরই নিজের মত প্রকাশের অধিকার আছে। আমি শুধুমাত্র লাউডস্পিকারের ব্যবহার নিয়ে কথা বলেছি। আমি সামাজিক সমস্যা নিয়ে কথা বলেছি, ধর্ম নিয়ে নয়। মন্দির, গুরুদুয়ারা ও মসজিদ সবকিছু নিয়েই বলেছি তাহলে বুঝতে এত অসুবিধা হচ্ছে কেন?’ মুহাম্মদ সা.কেও কোনভাবে বিতর্কিত করার চেষ্টা করেননি বলেও জানান এই গায়ক।
ইত্তেফাক/রেজা
