ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ০৯:৪৭
 
ময়মনসিংহের নান্দাইলে বাস-সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। 
 
নিহতরা হলেন- শাতিল (২২), শাকিল (১৮)। তাদের বাড়ি নান্দাইল উপজেলায়।
 
নান্দাইল থানার ওসি আতাউর রহমান জানান, আজ শুক্রবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইলের কানারামপুর নামক স্থানে ময়মনসিংহগামী বাস ও নান্দাইলগামী অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চালকসহ দুইজন নিহত হয়েছেন। 
 
তবে বাসের কোনো যাত্রী হতাহত হননি। পুলিশ লাশ উদ্ধার করেছে।
 
ইত্তেফাক/কাউছার