শিশু-কিশোরের হাতে ইজি বাইকের স্টিয়ারিং!

আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ১১:১৪
 
ঝিনাইদহে শিশু-কিশোররা হাতে তুলে নিয়েছে ইঞ্জিনচালিত যানের স্টিয়ারিং। আর এতে দুর্ঘটনা ঘটছে। এরা ইজিবাইক ও ব্যাটারির ইঞ্জিনচালিত রিকশা ভ্যান চালাচ্ছে। প্রতিরোধের কোনো উদ্যোগ নেই।
 

ঝিনাইদহ শহরে প্রায় তিন হাজার ইজিবাইক চলাচল করে। এর মধ্যে কিছু চালক শিশু ও কিশোর বয়সের। তাদের গাড়ি চালনায় ট্রাফিক আইন সম্পর্কে প্রাথমিক জ্ঞানও নেই। এ সমস্ত শিশু-কিশোর চালক শহর ছেড়ে কোনো কোনো সময় সড়ক-মহাসড়কেও ইজিবাইক চালাচ্ছে। ইদানীং শহর গ্রামে ব্যাটারি দিয়ে ইঞ্জিন চালিত ভ্যান রিকশার সংখ্যা বাড়ছে। সড়ক-মহাসড়কে এসব যান চলছে। এসব যানের চালকদের মধ্যে বেশিরভাগই শিশু-কিশোর।