চরিত্রের প্রয়োজনে অভিনেতা-অভিনেত্রীরা যে কত ত্যাগ স্বীকার করে তার ইয়ত্তা নেই। গুণী অভিনেতারা প্রতিটি ছবিতেই তাদের লুকে ব্যাপক পরিবর্তন এনে দর্শকদের চমকে দিতে পছন্দ করেন। এর আগে পা সিনেমার জন্য সত্তুরউর্ধ্ব অমিতাভ বচ্চন ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরের চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিল। এবার চরিত্রের প্রয়োজনে ৩২-বছর বয়সী এক ভারতীয় অভিনেতা ৩২৪ বছরের এক বৃদ্ধের সাজে নিজেকে সাজিয়ে নিয়েছেন।
And here is my Guest appearance from #Raabta. pic.twitter.com/AZaHryWX6a
— Rajkummar Rao (@RajkummarRao) April 21, 2017
বলছি ভারতের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাওয়ের কথা। সুশান্ত সিং রাজপুত ও কৃতী শ্যানন অভিনীত আসন্ন সিনেমা রাবতা তে একটি ক্যামিও রোল করছেন রাজকুমার। আর সেকথা নিজেই জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত এই অভিনেতা। টুইটারে একটি ছবিও শেয়ার করেছেন। যা দেখে চমকে উঠেছে গোটা বলিউড।
হোমি আদজানিয়া ও টি-সিরিজ প্রযোজিত এবং দিনেশ ভাইজান পরিচালিত রাবতা সিনেমাটি আগামি ৯ জুন মুক্তি পাবে।
ইত্তেফাক/রেজা
