উদ্বোধন হলো জনপ্রিয় ব্র্যান্ড শাওমির ‘ই স্টোর’ এর গুলশান শাখা। বৃহস্পতিবার সন্ধ্যায় ৪৬ গুলশান এভিনিউয়ে শোরুমটির উদ্বোধন করেন উপস্থিত গ্রাহকেরা।
উদ্বোধনীর দিনে গ্রাহকদের জন্য ছিল চমকপ্রদ সব উপহার। মাত্র এক টাকার বিনিময়ে গ্রাহকেরা জিতে নেন এমআই ব্যান্ড, পাওয়ার ব্যাংক, ইয়ারফোনসহ আকর্ষণীয় শাওমি পণ্য।
এ সময় রেডগ্রিন করপোরেশনের সিইও এবিএম ওবায়দুল্লাহ, সুইস মার্টের সিইও ক্যারোলিনা বাসিলিও মিয়াজি, রেডগ্রিন করপোরেশনের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পাপড়ি দেবনাথসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ফেসবুক ও গণমাধ্যমে সংবাদ পেয়ে আসা ফ্যানেরা উদ্বোধন করার সুযোগ ও এক টাকায় উপহার পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন। উপস্থিত কয়েক গ্রাহক জানান, স্বল্প সময়ে সবার মন জয় করেছে শাওমি।
গ্রাহক দিয়ে কেন উদ্বোধন এমন প্রশ্নের জবাবে ই-স্টোরের মূল প্রতিষ্ঠান রেডগ্রিন করপোরেশনের সিইও এবিএম ওবায়দুল্লাহ জানান, শাওমি মূলত ফ্যান বেজ ব্র্যান্ড। এজন্য সবক্ষেত্রে ফ্যানদের প্রাধান্য দেয় শাওমি।
তিনি জানান, গ্রাহকরা এখান থেকে অফিসিয়াল ওয়ারেন্টি বা গ্যারান্টিসহ কিনতে পারবেন শাওমির সব পণ্য। এছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতেও নিতে পারবেন পছন্দের পণ্য।
গুলশানের ই-স্টোর পাওয়া যাবে শাওমি মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, এমআই ব্যান্ড, ব্লুটুথ হেডসেট, ব্লুটুথ স্পিকার, ভিআর বক্স, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, ওয়াটার ও এয়ার পিউরিফায়ারসহ বেশকিছু পণ্য।
ইত্তেফাক/ইউবি
