ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও পুলিশের

আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১২:২৪
ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট। শুক্রবার বিকাল সাড়ে ৫টা থেকে পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের নও মুসলিম আব্দুল্লার বাড়িটি ঘিরে রেখেছে।
 
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ২ রুম বিশিষ্ট টিনের এই বাড়িতে জঙ্গি আস্তানা আছে এমন খবরের ভিত্তিতে তারা বাড়িটি ঘিরে রেখেছে। বাড়ির মধ্যে কিউ নেই বলে তিনি জানান। তবে বিস্ফোরক আছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ অভিযানের প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে।
 
বাড়ির মালিক আব্দুল্লাহ ৫ বছর আগে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে।