সংগীত শিল্পী লাকী আখন্দ (৬১) এর মৃত্যুতে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ান হোসেন মঞ্জু এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শিল্পী লাকী আখন্দ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আরমালি-টোলার নিজ বাসায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া.........রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন।
এক বিবৃতিতে জেপি’র নেতৃদ্বয় বলেন, ‘লাকী আখন্দ ছিলেন আমাদের সংগীত জগতের অন্যতম শ্রেষ্ঠ সংগীত পরিচালক, গীতিকার ও সুরকার। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।’
