লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে বাংলাদেশী এক গরু পারাপারকারীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে।
সীমান্ত ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (২২ এপ্রিল) ভোরে সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু পারাপারকারীদের সহায়তায় গরু নিয়ে আসার সময় ভারতীয় চ্যাংরাবান্ধা বিএসএফের টহল দলের সদস্যরা ধাওয়া করে।
এসময় বিসিএফ উপজেলার বুড়িমারী ইউনিয়নের কামারহাট এলাকার আতাউর রহমানের ছেলে আব্দুর রহিম(২৮) কে ভারতের অভ্যন্তরে ধরে নিয়ে যায়।
বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কয়েকজন বাংলাদেশী গরু পারাপারকারী ভারতীয় গরু আনার সময় বিএসএফ ধাওয়া করে রহিমকে আটক করেছে।
ইত্তেফাক/আনিসুর
