ভাবী কারিনার পথে ননদ সোহা: বছর শেষে মা হচ্ছেন

আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৪:০৪
পাতৌদি কন্যা বলিউড অভিনেত্রী সোহা আলি খান তার ভাবী কারিনা কাপূর খানের দেখানো পথেই হাটলেন। সোহা ও কুনাল খেমু দম্পতি তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছে।
 
সোহার স্বামী কুনাল খেমু নিজেই ভারতের একটি শীর্ষ দৈনিককে সোহার গর্ভধারনের খবর নিশ্চিত করেছেন। 
 
কুনাল ভারতীয় ম্যাগাজিন পিংক ভিলাকে বলেন, হ্যা এই কথাটি সত্য। আমাদের ‘জয়েন্ট প্রোডাকশন’ এ বছরের শেষেই আসছে... আমাদের প্রথম সন্তান। আমরা দুজনে খুবই গর্বিত ও আপনাদের শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ।
 
কিছুদিন থেকেই সোহার গর্ভধারণ নিয়ে বিভিন্ন ধরনের কানাঘুষা বলিউড পাঁড়ায় শোনা গেলেও এতদিনে কিছুই নিশ্চিত ছিল না। সেসময় ভাবী কারিনার কাছে গর্ভকালিন সময়ের মেয়েদের জীবনযাপনের টিপস নিতে দেখা গেছিল। 
 
গত ডিসেম্বেরে সাইফ-কারিনা দম্পতি তাদের প্রথম সন্তান তৈমুরের পিতা-মাতা হয়েছিলেন। ২০১৫ সালের ২৫ জানুয়ারিতে মুম্বাইয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুই তারকা কুনাল ও সোহা। ভাই-ভাবীর মত সোহাও এখন পাতৌদি পরিবারে ডাবল খুশির ব্যবস্থা করছেন। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/রেজা