চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শওকত ফারাজি (৬০) নামে বৃদ্ধ কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে এ হামলার শিকার হন তিনি।
স্থানীয়রা জানায়, শওকত ফারাজি সকালে রেলজগন্নাথপুর মাঠে গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে চলে যায়। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
আলমডাঙ্গা থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
