হাওরে এবার মরা ইলিশ ভাসছে

আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৮:২০
 
নেত্রকোনার মোহনগঞ্জের হাওরে সাধারণ মাছের পর এবার ইলিশও মরে ভেসে উঠছে।
 
স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন, প্রতি বছরের মত এবারও উপজেলার ডিঙ্গাপোতা হাওরের মিঠা পানিতে সাগর থেকে ইলিশ মাছ ঝাঁকে ঝাঁকে স্থানীয় হাইজদা বাঁধের অংশ দিয়ে প্রবেশ করে। বিগত বছর গুলোতে ইলিশ ধরা পড়তো জেলেদের জালে। কিন্তু এবার আগাম বন্যায় পানিতে অক্সিজেন স্বল্পতার কারণে অন্যান্য মাছ ও জলজ প্রাণীর সঙ্গে ইলিশও মরে ভেসে উঠতে দেখা গেছে।
 
ইত্তেফাক/জামান