বাগেরহাটে বজ্রপাতে যুবক নিহত

আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৮:৩০
 
বাগেরহাটের কচুয়ায় বজ্রপাতে সরদার শহিদুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছেন। শনিবার সকালে কচুয়া উপজেলার সোলারকোলা গ্রামে বজ্রপাতে তার মৃত্যু হয়।
 
এদিকে, ছেলে শহিদুলের মৃত্যুর খবরে বাবা ইয়াকুব আলী সরদার (৬০) ওরফে আকুব আলী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সরদার শহিদুল ইসলাম কচুয়া উপজেলার সোলারকোলা গ্রামের ইয়াকুব আলী সরদার ওরফে আকুব আলীর ছেলে।
 
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাবিরুল ইসলাম বলেন, শনিবার সকালে শহিদুল ইসলাম বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে সাইবোর্ড বাজারে যাচ্ছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে শহিদুল রাস্তার উপর পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
অন্যদিকে, ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ইয়াকুব আলী সরদার ওরফে আকুব আলী অচেতন হয়ে যান। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার দাস বলেন, শহিদুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক/কাউছার