বিস্ময় বালক অভিষিক্ত!

আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ২৩:৫২

পর্যায় সারণির মাধ্যমে ১০৩টি মৌলিক পদার্থকে তার সর্ববহিঃস্থ স্তরের ইলেক্ট্রন সংখ্যা অনুযায়ী সাজানো হয়। পর্যায় সারণিতে মোট ১৮টি শ্রেণি আর সাতটি পর্যায় রয়েছে। বিজ্ঞান বিভাগের ছাত্রদের এই পর্যায় সারণী মুখস্থ করতে রীতিমতো রাত-দিন এক করে ফেলতে হয়। অথচ সেই জটিল পর্যায় সারণির প্রত্যেকটা মৌল সম্পর্কে চোখ বুজে বলে দিচ্ছে চার বছরের শিশু অভিষিক্ত।

 

শুধু পর্যায় সারণি নয়, দুইশটি দেশের নাম, সেই দেশের পতাকার রং, পতাকার নকশা সব কিছুই তার নখদর্পণে। বিস্ময় বালক অভিষিক্তের বাড়ি ভারতের ঝাড়খণ্ডের সরমন্দি গ্রামে। কেউ কেউ তাকে ‘গুগল বয়’ বলে ডাকতে শুরু করেছে। কৃষক কুলদীপ প্রসাদ গুপ্তের ঘরে জন্ম নেওয়া অভিষিক্তর লেখাপড়ার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ঝাড়খণ্ড সরকার। সরকারি উদ্যোগে গত মাসেই অভিষিক্তকে ভর্তি করা হয়েছে বাঁচির দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস)-এ।

 

অভিষিক্তর প্রতিভা দেখে ডিপিএসের অধ্যক্ষ জয় প্রাসাদ বলেন, ওকে ঠিকমতো গাইড করতে পারাটাও আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। অভিষিক্তকে স্পনসর করার কথা ঘোষণা করেছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকও।-আনন্দবাজার

ইত্তেফাক/নূহু