কাঁঠালিয়া উপজেলার আমুয়া খালের আয়রন ব্রিজটি ভেঙে যাওয়ার ৯ মাসেও পুনর্নির্মাণ হয়নি। ফলে আমুয়া হাসপাতালে প্রতিদিন সেবা নিতে আসা উপজেলার ১০টি গ্রামের রোগী, স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ পড়েছে চরম দুর্ভোগে।
এদিকে কাঁঠালিয়ার ৫০ শয্যা বিশিষ্ট আমুয়া হাসপাতালে যাতায়াতের প্রধান সড়কের আমুয়া খালের উপর আয়রন ব্রিজটি এ্যাম্বুলেন্সে রোগী আনা-নেওয়ার একমাত্র মাধ্যম। ব্রিজটি পুনর্নির্মাণ না হওয়ায় বন্ধ হয়ে গেছে এ্যাম্বুলেন্সে রোগী আনা-নেওয়া।
ফলে চিকিত্সার অভাবে ধুঁকে ধুঁকে অনেকেই পরপারে পারি জমাচ্ছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধায়নে যাত্রীদের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হচ্ছে। রাত বেশি হলে নৌকাও পাওয়া যায় না।
কাঁঠালিয়া এলজিইডির প্রকৌশলী অমল চন্দ্র রায় জানান, ব্রিজটি পুনর্নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে কাগজপত্র সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। আমুয়া ইউপি চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার জানান, ব্রিজটি পুনর্নির্মাণের চেষ্টা চলছে।
ইত্তেফাক/নূহু
