যশোরে নারী হোটেল শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১২:৩৮
 
যশোরে এক নারী হোটেল শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। যশোর শহরের মনিহার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
নিহত ছায়া খাতুন (১৯) যশোরের শার্শা উপজেলার ত্রিমোহিনী গ্রামের ইমান আলীর মেয়ে ও নড়াইল বাসস্ট্যান্ড এলাকার মফিজুর রহমান বাবুর খাবারের হোটেলের কর্মী। 
 
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি একেএম আজমল হুদা জানান, মনিহার বাসস্ট্যান্ড এলাকার মফিজুর রহমান বাবুর খাবারের হোটেলের কর্মী ছায়া হোটেল ভবনের তিন তলায় আরেক কর্মী আমেনা বেগমের সঙ্গে থাকতেন। দ্বিতীয় তলায় হোটেল মালিক বাবু তার স্ত্রী নিয়ে বসবাস করেন। 
 
রবিবার ভোরে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। সকালে খবর পেয়ে পুলিশ নিহত ছায়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। হত্যা রহস্য উদঘাটনে হোটেল মালিক মফিজুর রহমান বাবু, তার স্ত্রী নাসিমা খাতুন ও হোটেল কর্মী আমেনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে