নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে জনি ইসলাম (২৪) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার বান্ধাইখাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জনি উপজেলার নন্দোনালী গ্রামের আব্দুল মতিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বান্ধাইখাড়া বাজার সংলগ্ন আলহাজ্ব শামসুল হুদা মীর এর বাড়ির ছাদে লোহার রডের কাজ করছিলেন জনি। এ সময় বাড়ির বৈদ্যুতের তারের সাথে জড়িয়ে জনি ছাদ থেকে মাটিতে পড়ে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আত্রাই থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/কাউছার
