সখীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১৬:৪০
 
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় শাহাদত হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
 
রবিবার দুপুরে উপজেলার নলুয়া-বেড়বাড়ি সড়কের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র উপজেলার বেড়বাড়ি কলাবাগান এলাকার  শামীম বেগের ছেলে এবং স্থানীয় সান একাডেমিক স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
 
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার দুপুরে স্কুল শেষে মোটরসাইকেলযোগে তক্তারচালা বাজারে যাওয়ার পথে কলাবাগান মোড় নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কাঁঠাল গাছে সঙ্গে ধাক্কা লেগে শাহাদত গুরুতর আহত হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সখীপুর উপজেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
 
ইত্তেফাক/জামান