জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর থেকে বুড়িমারী হয়ে ভারতে যাওয়ার পথিমধ্যে লালমনিরহাট তিস্তা অবসরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বলেন, 'চিন্তার কোন কারণ নেই, আমরা নিশ্চিত শেখ হাসিনা সরকারের আমলেই তিস্তার পানি চুক্তি অবশ্যই বাস্তবায়িত হবে।'
তিনি আরও বলেন, 'দীর্ঘ ২৫ বছরের মামলা শেষ হয়েছে এবং আরও একটি মামলা আছে যা দীর্ঘ ২৯ বছর ধরে চলছে। আমার মনে হয় রাজনীতি থেকে দুরে রাখার জন্যই এ মামলা। কিন্তু এই দিন শেষ হয়েছে।'
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ ব্যক্তিগত সফরে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল নিয়ে বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতে যাচ্ছেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেস সচিব সুনীল শুভ রায়, এরশাদ এর পুত্র এরিক এরশাদ, ব্যক্তিগত সহকারী আব্দুল ওয়াব। তিনি আগামী ২৭ শে এপ্রিল বাংলাদেশে ফিরবেন।
ইত্তেফাক/জামান
